
জাতীয় নির্বাচনে ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, বিকাল সাড়ে ৪টায় শেষ হবে।
রবিবার (০৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে–পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হবে। তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন। এছাড়া সোমবার বিটিভিকে চিঠি দেয়া হবে তফসিল রেকর্ড করার জন্য।








