শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে চট্টগ্রামে নিসচার শিক্ষার্থী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় নিরাপদ সড়ক দিবসে চট্টগ্রামে নিসচার শিক্ষার্থী সমাবেশ

মঙ্গলবার (২২ অক্টোবর) সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫। এবারের প্রতিপাদ্য– ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’

দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সারাদেশে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সকাল ১০টায় নিসচা চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘ডায়মন্ড সিমেন্ট–নিসচা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার্থী সমাবেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। আয়োজনটিতে পৃষ্ঠপোষকতা করেছে ডায়মন্ড সিমেন্ট এবং সহযোগিতা করেছে দৃষ্টি চট্টগ্রাম।

উল্লেখ্য, দীর্ঘ ৩২ বছর আগে এই দিনে চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই ঘটনার পর থেকেই তিনি ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন শুরু করেন। তাঁর সেই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।