শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
জাতীয়

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় জরুরি সেবা গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা, পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়িত্ব গ্রহণের পর ৯৯৯–এ কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মহিউল ইসলাম।

মতবিনিময় সভায় মহিউল ইসলাম বলেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পেশাদারিত্বের মাধ্যমে ৯৯৯–কে সামনে এগিয়ে নিতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

প্রসঙ্গত, জাতীয় জরুরি সেবা ৯৯৯ দেশে যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও সহায়তার জন্য কাজ করে যাচ্ছে।

এসএ