
জয় দিয়ে বছর শুরু করল লিভারপুল

মোহাম্মদ সালাহর জোড়া গোলে জয় দিয়ে নতুন বছর শুরু করল লিভারপুল।
ঘরের মাঠ অ্যানফিল্ডে নিউক্যাসলকে ৪–২ গোলে হারিয়েছে তারা।
২২ মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টি শট রুখে দেন নিউক্যাসল গোলরক্ষক। তাতে প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৪৯ মিনিটে ডারউইন নুনেজের ক্রস থেকে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ।
৫ মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় অতিথিরা। ৭৪ আর ৭৮ মিনিটে পরপর দুই গোল পায় অলরেডরা। ৮১ মিনিটে নিউক্যাসল গোল পেলে ব্যবধান কমে। তবে ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন সালাহ।
এ জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো লিভারপুল।
এসএ/দীপ্ত নিউজ








