দীপ্ত নিউজ
খেলা

জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ

 

জিরোনাকে ৩–০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফিরলো রিয়াল মাদ্রিদ। সেই সাথে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে, ফিরলো পয়েন্ট টেবিলের শীর্ষেও।

টেবিলের তৃতীয় স্থানে থাকা জিরোনার মাঠে, ম্যাচের প্রায় পুরো সময় বেশ চাপে ছিলো রিয়াল মাদ্রিদ। তবে ১৭ মিনিটেই হোসেলুর গোলে এগিয়ে যায় তারা। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শুয়ামেনি।

তবে তখনই নিশ্চিন্ত হতে পারেনি লস ব্লাঙ্কোরা। বরং একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণকে কাঁপিয়ে দেয় জিরোনা। অবশ্য ৭১ মিনিটে জুড বেলিংহ্যাম জয় নিশ্চিত করেন রিয়ালের। যোগ হওয়া সময়ে, জিরোনার পোর্তুকে ফাউলের অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ডিফেন্ডার ন্যাচো।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।