শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

জমি বিরোধে ভাইকে হত্যা; দুই ভাইয়ের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জমি বিরোধে ভাইকে হত্যা; দুই ভাইয়ের যাবজ্জীবন

ঝিনাইদহে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (২ জুন) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে অ্যাডভোকেট আনোয়ার হোসেন কদরকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী মাজেদা ইয়াসমিন বাদী হয়ে আদালতে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তের এক পর্যায়ে দুই আসামি আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডাদেশ দেন।

অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন। খালাসপ্রাপ্তরা হলেন– কাজী মিজানুর রহমান লাল্টু, কাজী গোলাম হায়দার, কাজী রাকিবুল হাসান হিল্লোল, লাল্টু, হাবিবুর রহমান এবং মৃত লুৎফর রহমান।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এসএম মশিয়ুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রজব আলী, মহফুজুর রহমান বুলু এবং খালাসপ্রাপ্তদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ