শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

জন্মদিনের কেক কিনতে দেরি হওয়ায় শিশুর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জন্মদিনের কেক কিনতে দেরি হওয়ায় শিশুর আত্মহত্যা

 

মাগুরায় জন্মদিনের কেক কিনতে দেরি হওয়ায় বাবার উপর অভিমান করে হাবিবুল্লাহ (১১) নামে এক তৃতীয় শ্রেণীর ছাত্র আত্মহত্যা করেছে।

শুক্রবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত হাবিবুল্লাহ মহম্মদপুর উপজেলার সূর্য কুন্ড গ্রামের বাবুল শেখের ছেলে। সে জেলা সদরের দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

নিহতের চাচা আকিদুল ইসলাম বলেন, আজ (শুক্রবার) হাবিবুল্লার জন্মদিন ছিল। সে জন্মদিনের কেক কাটার জন্য বারবার বাবার কাছে বায়না ধরেছিল। এক পর্যায়ে তার বাবা রাতে কেক কিনে দিতে সম্মতি জানালেও দেরি হওয়ায় সে বাথরুমের দরজা আটকে কাপড় রাখা হ্যাঙ্গারের সাথে গলায় দড়ি নেই। দরজা ভেঙে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জরুরি বিভাগের চিকিৎসক ডা: রফিকুল আহসান বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এখানে নিয়ে আসার পর আমরা পরীক্ষা–নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পায়।

মাগুরা সদর থানার এসআই মহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ