শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ছেলে ভ্যানচালক, যাত্রী মা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছেলে ভ্যানচালক, যাত্রী মা!

ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আসছে সবার টাইমলাইনে। ভিডিওতে দেখা যাচ্ছে, অপু বিশ্বাস একটি ভ্যানের পেছনে বসে আছে। আর তা চালাচ্ছেন আব্রাম খান জয়। মা–পুত্রের এমন খুনসুটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

জানা যায়, সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ছেলেকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন অপু। আর সেখানেই এমন খুনসুটির ভিডিও ধারণ করে নিয়ে আসেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না। তবে শাকিব–অপু দম্পতির সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি করতে দেখা যায়। তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

শায়লা/দীপ্ত নিউজ