আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন (২৫ মে থেকে ৩১ মে) ছুটি ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে অনুষ্ঠিত সপ্তম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) যথারীতি অফিস খোলা থাকবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ উদযাপিত হবে।
এসএ