শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছিটমহল বিনিময়ের ৮ বছর পুর্তিতে আনন্দ আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছিটমহল বিনিময়ের ৮ বছর পুর্তিতে আনন্দ আয়োজন

কুড়িগ্রামের দাসিয়ার ছড়া বিলুপ্ত ছিটমহলে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের ৮ বছর পুর্তি পালিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে দাসিয়ার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৮টি মোমবাতি জালিয়ে ছিট বিনিময়ের এ দিনটিকে স্মরণ করেন বিলুপ্ত ছিটবাসী।

২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহল স্ব স্ব দেশের সাথে একিভুত হয়। ১৯৭৪ সালে ইন্দিরা–মুজিব চুক্তির আলোকে এ ছিট বিনিময় করা হয়। ২০১১ সালে ঢাকায় হাসিনা–মনমোহন প্রটোকল স্বাক্ষরিত করেন।

বাংলাদেশ পায় ১১১টি ছিট মহলের ১৭ হাজার ২শ ৫৮ একর জমি এবং ভারত পায় ৫১টি ছিট মহলের ৭ হাজার ১১০ একর জমি। বিনিময়ের মাত্র ৮ বছরে কুড়িগ্রাম, লালমনিরহাট, গড়সহ কয়েকটি জেলায় থাকা সিটমহলগুলোতে পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি ও চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টারসহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশি এখানকার বাসিন্দারা।

ছিট বিনিময়ের আনন্দ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানুষজন অংশ নেন। পরে স্থানীয় শিল্পীরা মনো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

শায়লা/ দীপ্ত নিউজ