দীপ্ত নিউজ
রাজধানী

ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গোলাম মর্তুজা রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গোলাম মর্তুজা রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় পল্লবী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মর্তুজাকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তার। শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ–পরিদর্শক আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ৩ মার্চ গ্রেপ্তার হন গোলাম মর্তুজা। তাকে পল্লবী এলাকা থেকে র‌্যাব–১ এর একটি দল গ্রেপ্তার করে। হত্যা মামলায় তিনি এজাহারনামীয় ১৪৮ নম্বর আসামি।

সূত্র জানায়, গোলাম মর্তুজা পল্লবীতে জমি দখল ও চাঁদাবাজির জন্য একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলাও রয়েছে। তার বাবা হাজী কাবিল হোসেন সরকার পল্লবীর মুসলিম বাজারের সভাপতি ছিলেন।

গোলাম মর্তুজার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি জুলাই–আগস্টে ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা এবং নৈরাজ্য সৃষ্টির জন্য ইন্ধন ও অর্থ জুগিয়েছিলেন। গত ৫ আগস্ট, হত্যাযজ্ঞের ঘটনায় তার নামে ঢাকার বিভিন্ন থানায় ৪টি মামলা হয়।