শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি প্রকাশ

 

পাকিস্তানের মাটিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর আবারও বসতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের এই আসর। আট দলে অংশগ্রহণের এই টুর্নামেন্টের সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রবিবার (৭ জুলাই) ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে হাজির হয়েছে টুর্নামেন্টের সূচি নিয়ে।

প্রকাশিত সূচিতে দেখা যায়, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। শেষ চারের ম্যাচগুলো করাচি এবং রাওয়ালপিন্ডিতে আগামী ৫ এবং ৬ মার্চ অনুষ্ঠিত হবে। লাহোরে ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির।

 

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময়সূচি

 

১৯ ফেব্রুয়ারি – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (করাচি)

২০ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম ভারত (লাহোর)

২১ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)

২২ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (লাহোর)

২৩ ফেব্রুয়ারি – নিউজিল্যান্ড বনাম ভারত (লাহোর)

২৪ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম বাংলাদেশ (রাওয়ালপিন্ডি)

২৫ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম ইংল্যান্ড (লাহোর)

২৬ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (রাওয়ালপিন্ডি)

২৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (লাহোর)

২৮ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া (রাওয়ালপিন্ডি)

১ মার্চ – পাকিস্তান বনাম ভারত (লাহোর)

২ মার্চ – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (রাওয়ালপিন্ডি)

৫ মার্চ – প্রথম সেমিফাইনাল (করাচি)

৬ মার্চ – দ্বিতীয় সেমিফাইনাল (রাওয়ালপিন্ডি)

৯ মার্চ – ফাইনাল (লাহোর)

 

এসএ/দীপ্ত সংবাদ