শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই থাকবেন বাংলাদেশি আম্পায়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই থাকবেন বাংলাদেশি আম্পায়ার

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। তার সাথে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার (১০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে।

২০১৭ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এবং দুবাইয়ের মাঠে গ্রুপ পর্বের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ও কেটেলবরো। করাচিতে অনুষ্ঠেয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। এ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ারর্ফ থাকবেন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু পাইক্রফট।

২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

মাঠের পাশাপাশি টিভি আম্পায়ার এবং অন্যান্য ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে শরফুদ্দৌলাকে।