শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ২
ছিনতাই ঘটনায় গ্রেফতারকৃত দুইজন

নওগাঁয় রাস্তা পথরোধ করে চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও মারপিট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই ঘটনায় দুইজনকে গ্ৰেফতার করেছে পুলিশ। সোমবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

এর আগে শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত টাকাসহ বিভিন্ন মালামাল।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার কাশাবাড়িয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও তেঘরবিশা এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে লিমন হোসেন মিন্টু (৩৩)। তারা আন্তঃজেলা দস্যু দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৬ মার্চ আব্দুল জব্বার নামে এক ব্যক্তি নজিপুর ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে নিজ মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। এসময় মহাদেবপুর উপজেলার মাতাজী–মহাদেবপুর রাস্তার বেলট মোড়ে দুই মোটরসাইকেলে থাকা অজ্ঞাত চারজন রাস্তায় বাধা সৃষ্টি করে চোখেমুখে মরিচের গুড়া ছিটিয়ে তাকে মারপিট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগে ও পকেটে থাকা ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তি মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ একটি অভিযান পরিচালনার জন্য টিম গঠন করে ।

তিনি আরও বলেন, এ ঘটনায় গত শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৩০ হাজার টাকা, ছিনতাই হওয়া টাকা দিয়ে ক্রয় করা স্বর্ণের চেন, দুল, ফ্রিজ ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্ৰেফতাররা ছিনতাইয়ের কথা স্বীকার করেন।

এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদেরকে গ্ৰেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্ৰেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশ সুপার।

এফএম/দীপ্ত সংবাদ