শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চৈত্রের প্রথম দিনেই রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চৈত্রের প্রথম দিনেই রাজধানীতে স্বস্তির বৃষ্টি
রাজধানীতে স্বস্তির বৃষ্টি

গরমে রাজধানীবাসী যখন অতিষ্ঠ তখন একপশলা বৃষ্টি অনেকটা স্বস্তি এনে দিয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে চৈত্র মাসের প্রথমদিনেই হালকা বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। এতে কমেছে গরমের তীব্রতা।

বাংলা বছরের শেষ মাস চৈত্র। একই সাথে বসন্ত ঋতুরও দ্বিতীয় মাস। গত কয়েকদিনের গরমের অস্বস্তিতে পড়েন রাজধানীবাসী। তবে রাজধানীবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে আসে সকালের একপশলা বৃষ্টি। ভোর থেকেই আকাশে লক্ষ্য করা যায় মেঘের আনাগোনা।বইছিল ঠান্ডা হাওয়া। এক পর্যায়ে মেঘে ঢেকে যায় পুরো আকাশ। তবে সকাল ১০টা নাগাদ প্রকৃতি আঁধার করে ভেঙে পড়ে আকাশ। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত।

বৃষ্টির পরিমাণ বেশি না হলেও তা ছিল স্বস্তির। গরমের তীব্রতা অনেকটা কমে যায়। এই সময়ে বৃষ্টিটা প্রয়োজন ছিল বলে অনেকে মন্তব্য করেন।

গত মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আল/দীপ্ত