চেলসিকে হারিয়ে ম্যানসিটির শিরোপা উদযাপন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১–০ গোলে জিতেছে সিটি। এতে তিন ম্যাচ হাতে রেখেই ম্যানসিটির শিরোপা নিশ্চিত হয়ে যায়। রোববার ( ২১ মে ) রাতে চ্যাম্পিয়নের বেশে মাঠে নেমে চেলসিকে হারিয়ে আনুষ্ঠানিকভাবে শিরোপা উদযাপন করল পেপ গার্দিওয়ালার দল।

জয়সূচক গোলটি করেন জুলিয়ান আলভারেজ।

গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আর্সেনালের ১–০ গোলে হারে সিটির শিরোপা নিশ্চিত হয়ে যায়। গুয়ার্দিওলার কোচিংয়ে টানা তিন ও ছয় বছরে পাঁচবার লিগে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টারের দলটি।

ম্যাচ শেষে সিটির হাতে তুলে দেওয়া হয় ট্রফি। ক্লাবের ইতিহাসে এই নিয়ে ৯ বার এই স্বাদ পেল তারা, যার সাতটিই ২০১১–১২ থেকে।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More