শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুরিহাট্টা অগ্নিকাণ্ডের চার বছর পর অভিযোগ গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুরিহাট্টা অগ্নিকাণ্ডের চার বছর পর অভিযোগ গঠন
পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশন

পুরান ঢাকার চুরিহাট্টার অগ্নিকাণ্ড ঘটনার চার বছর পর অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী জীবিকার তাগিদে দেশ ছেড়েছেন। তবে পুরান ঢাকায় দাহ্য পদার্থ মজুদের কারণে এখনো দুর্ঘটনার আশঙ্কা বিশ্লেষকদের।

২০১৯ সালের একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পুরান ঢাকার চুরিহাট্টায় ভয়াবহ আগুনে মারা যায় ৭১ জন। এঘটনায় এক ব্যবসায়ীর করা মামলার তদন্ত শেষে চকবাজার থানা পুলিশ ওয়াহিদ ম্যানসনের দুই মালিকসহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। সাক্ষী করা হয়েছে ১৬৭ জনকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এরইমধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। শুনানি শুরু হবে মার্চে।

মামলার এজাহারে বলা হয়েছে, আগুনে সম্পদের ক্ষতি বিশ কোটি টাকার বেশি। ব্যাংক ঋণ নেয়া অনেক ব্যবসায়ী দেশ ছেড়েছেন জীবিকার তাগিদে। ভয়াবহ আগুনের চার বছর পরও চুরিহাট্টার ওয়াহিদ ম্যানসন ও তার আশপাশে অবাধে কেনা বেচা হচ্ছে রাসায়নিক ও দাহ্য পদার্থ। তাই যেকোন মুহূর্তে আবারও দুর্ঘটনা ঘটতে পারে।

চুরিহাট্টায় আগুনের পর আবাসিক এলাকায় দাহ্য বস্তুর বিষয়ে ট্রেড লাইলেন্স দেয়া বন্ধ রেখেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

এফএম/দীপ্ত সংবাদ