দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চুরির সময় চিনে ফেলায় নারীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুরির সময় চিনে ফেলায় নারীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় তাসলিমা বেগম রোজি (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. ওবায়দুল হক ওরফে তারেককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে রোজির ঘরে চুরি করতে ঢোকেন তারেক। এ সময় রোজি তাকে দেখে ফেললে, একা থাকার সুযোগে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। শব্দ শুনে বাড়ির লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করে। নিহতের ভাই আহসান উল্যাহ জসিম বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম জানান, মামলার একমাত্র আসামি মো. তারেককে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারার জবানবন্দিতে সে হত্যার দায় স্বীকার করে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

ইএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।