শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী সাদিয়া খাতুনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের সুমিরদিয়া এলাকায় রড দিয়ে পিটিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সাদিয়া খাতুন (২৪) ওই এলাকার আনোয়ার হোসেনের (৪০) স্ত্রী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হত। এরই জের ধরে সোমবার রাতে স্ত্রী সাদিয়া তার মায়ের বাড়ি মেহেরপুরের পিরোজপুর থেকে নিজ বাড়িতে আসার পর কথা কাটাকাটি শুরু হয়। এতে একপর্যায়ে স্বামী আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে নিজেদের শয়নকক্ষে স্ত্রী সাদিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, স্ত্রী সাদিয়া পরকীয়ায় আসক্ত– স্বামীর এমন সন্দেহ থেকে প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া–বিবাদ হত। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে ও একটি মেয়ে আছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

জান্নাতুল আওলিয়া/পূর্ণিমা/দীপ্ত নিউজ