শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় বইছে মৃদু তাপপ্রবাহ, ৩৬ ডিগ্রি তাপমাত্রায় গলছে সড়কের পিচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় বইছে মৃদু তাপপ্রবাহ, ৩৬ ডিগ্রি তাপমাত্রায় গলছে সড়কের পিচ
জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। ছবি: দীপ্ত সংবাদ

চুয়াডাঙ্গায় ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। তীব্র গরমে জেলার বিভিন্ন সড়কে পিচ গলে পড়ার চিত্র দেখা গেছে। যা সাধারণ মানুষ ও যানচালকদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ। কয়েকদিন ধরে বৃষ্টি না থাকায় গরমের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে–খাওয়া মানুষ ও মোটরসাইকেল চালকরা। বিশেষ করে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার বিভিন্ন সড়কে জায়গায় জায়গায় পিচ গলে নরম হয়ে গেছে। যানবাহন চলাচলের সময় সেই পিচ গাড়ির টায়ারে লেগে যাচ্ছে, ফলে চলাচলেও সৃষ্টি হচ্ছে ঝুঁকি।

শহরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গায় গরম সব সময়ই বেশি থাকে, তবে এবার মৌসুম শুরু হওয়ার আগেই তীব্রতা বেড়ে গেছে। রাস্তায় বের হলেই তাপ সহ্য করা কঠিন হয়ে পড়ছে।

একজন ইজিবাইক চালক জানান, প্রচণ্ড রোদ ও গরমে গাড়ি চালানো কষ্টকর হয়ে উঠেছে। একই কথা জানান মোটরসাইকেল চালক রবিউল ইসলাম ও সুমন হোসেন। তারা বলেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে গরমে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন।

এদিকে দিনমজুরদের অবস্থাও করুণ। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক সাইদুর রহমান বলেন, চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৬ ডিগ্রি অতিক্রম করেছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

হুসাইন মালিক/এজে/দীপ্ত সংবাদ