দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, গলে যাচ্ছে সড়কের পিচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, গলে যাচ্ছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে জনজীবন কার্যত অচল। জেলার রোদ্রের তীব্রতায় গলে যাচ্ছে সড়কের পিচ।

শুক্রবার (৯ মে) দুপুর ৩টায় জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪ শতাংশ।

এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাকিবুল হাসান।

তিনি বলেন, বেলা ১২টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি ছিল চুয়াডাঙ্গায়।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।