শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

খেজুরের রস সংগ্রহে ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা। কদিন পর পুরোদমে শুরু হবে গুড় তৈরির কাজ। এক মৌসুমে কয়েক কোটি টাকা লেনদেন হয় এ জেলায়। সড়কের দু’পাশে সারি সারি খেজুর গাছ। অবহেলা-অযত্নে বেড়ে ওঠা এসব গাছ এখন ভুমিকা রাখছে প্রবৃদ্ধিতে।

কার্তিকের শুরু থেকে খেজুরের গাছের পরিচর্যায় নামেন চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ার গাছিরা। এরপর থেকে চলে রস সংগ্রহ আর গুড় বানানোর কাজ। পুরো শীত মৌসুমজুড়ে চলবে এ কর্মযজ্ঞ। চুয়াডাঙ্গার রস ও গুড়ের কদর বেশ। দেশের বাইরেও পাঠানো হয় প্রতিবছর।

মোট আড়াই লাখের মত খেজুর গাছ এ জেলায়। এ বছর আড়াই হাজার মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। ভেজালমুক্ত গুড় উৎপাদনে প্রশাসনের বিশেষ নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের।