শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চীনা ইঞ্জিনিয়ারের মৃত্যু: ক্ষতিপূরণ পেতে পরিবারের অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চীনা ইঞ্জিনিয়ারের মৃত্যু: ক্ষতিপূরণ পেতে পরিবারের অবস্থান কর্মসূচি

চীনা মালিকানাধীন নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকার একটি ফ্যাক্টরিতে নিহত চীনের ইঞ্জিনিয়ার লি রংহুয়ার মৃত্যুর সঠিক কারণ জানতে চান পরিবার। এ ছাড়া কোম্পানির মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন নিহত ইঞ্জিনিয়ার লি রংহুয়ার স্ত্রী ঝেং মেইলিং, পুত্র লি রংইয়ান এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক মেয়ে। এ দাবিতে চতুর্থ দিনেও তারা অবস্থান করছেন মহাসড়কের পাশে ফ্যাক্টরিটির প্রধান ফটকের বাইরে।

পিতার কর্মস্থলের গেটের বাইরে নির্বাক ছেলে–মেয়েকে আর্তনাদ করতে দেখা গেছে। রয়েছে নিহতের স্ত্রী ওবং ভাইও।

ফ্যাক্টরির আশেপাশের এলাকাবাসী জানিয়েছেন, চীনা এই ইঞ্জিনিয়ার অনেক ভালো ছিলেন। তার মৃত্যু নিয়ে ধুম্রজাল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর তার পরিবারের সদস্যদের ফ্যাক্টরিতে প্রবেশ করতে না দিয়ে অন্যায় করছে কর্তৃপক্ষ। তাদের অসহায়ত্ব বিবেচনা করে কর্তৃপক্ষকে এগিয়ে আসার দাবি স্থানীয়দের।

ফুজিয়ান ওনান টেক্সটাইলটির অ্যাডমিনিস্ট্রেশন অফিসার জানিয়েছেন, তাদের পক্ষ থেকে পরিবারটিকে ১ কোটি টাকা প্রদানের প্রস্তাব উপেক্ষা করে তারা অবস্থান করছে।

৫৭ বছর বয়সী লি রংহুয়ার স্থায়ী ঠিকানা চীনের জিয়াংসু প্রদেশের ফেংচেং টাউনে। তিনি শিলমান্দীতে অবস্থিত চীনের মালিকানাধীন পরিচালিত উচ্ছ্বিষ্ট কাপড় থেকে সুতা তৈরির এই কারখানায় কর্মরত ছিলেন।

গত ৩ মে কারখানার ভেতরে মেশিনে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তবে নিহতের শরীর দুইভাগে বিভক্ত হয়ে যাওয়ায় মৃত্যু নিয়ে সন্দেহের পাশাপাশি মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে দ্রুতই ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।

 

এমি/দীপ্ত সংবাদ