// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

চিকিৎসক ও ফার্মাসিস্টদের একসঙ্গে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক–ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি নিরাপদ ও কার্যকর ওষুধের নিশ্চয়তা, দক্ষ ফার্মাসিস্ট এবং গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্মাসি বিভাগে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ইতিবাচক দিক।’

দেশের তৈরি ওষুধ ১৬০টির বেশি দেশে রপ্তানি করছে জানিয়ে তিনি

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ বাংলাদেশের তৈরি ওষুধ ১৬০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। দেশের ওষুধ শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি ওষুধের চাহিদা ও সুনাম রয়েছে। এই অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে ফার্মাসিস্টদের গবেষণা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘গণমাধ্যম ও চিকিৎসকরা একে অপরের প্রতিপক্ষ নন। স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা গণমাধ্যমে উঠে এলে তা সংশোধনের সুযোগ তৈরি হয় এবং এর মাধ্যমে সেবার মান আরো উন্নত করা সম্ভব।’

অনুষ্ঠানে ইউএপি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের স্বীকৃতি ও শিক্ষা কমিটি চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইউএপি বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান এম মোজিবুল হক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More