রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

চা শ্রমিকদের জন্য চক্ষুসেবা বাড়ানোর আহ্বান অরবিস সিইওর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশে সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের জন্য চক্ষুসেবা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাথলিন শেরউইন।

বাংলাদেশে সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের জন্য চক্ষুসেবা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাথলিন শেরউইন। তিনি মনে করেন, মানসম্মত চক্ষুসেবা পাওয়ার ক্ষেত্রে চা শ্রমিকরা এখনো বৈষম্যের শিকার, যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শনিবার (১৮ এপ্রিল) সিলেটের জাফলং চা বাগান পরিদর্শন করেন ক্যাথলিন শেরউইন। অরবিস ইন্টারন্যাশনালের ‘টি গার্ডেন প্রকল্প’এর আওতায় সেখানে বাড়ি বাড়ি গিয়ে চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। অরবিস সিইও নিজে এই মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে শেরউইন বলেন, “চা বাগানের শ্রমিকরা প্রায়শই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও চক্ষুসেবার আওতার বাইরে থেকে যান। এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে নিয়মিত চক্ষু পরীক্ষা এবং সময়মতো সুচিকিৎসা নিশ্চিত করা গেলে প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধ করা সম্ভব। এটি সরাসরি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে।”

তিনি আরও যোগ করেন, প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরাসরি সেবা পৌঁছে দেওয়ার এই মডেলটি প্রশংসনীয়। এই প্রক্রিয়ায় যেভাবে দৃষ্টি সমস্যায় আক্রান্তদের শনাক্ত করে পরবর্তী চিকিৎসার জন্য সঠিক প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে, তা অন্ধত্ব নিবারণে কার্যকর ভূমিকা রাখছে।

পরিদর্শনকালে অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি অফিস এবং প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘নয়ন’এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More