
চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী নিপা, সন্ধান চান বাবা-মা

নরসংদীর বেলবতে চার দিন ধরে নিখোঁজ রয়েছে নিপা (১৬) নামের বাকপ্রতিবন্ধী এক কিশোরী। গত রোববার (২৬ মার্চ) উপজেলার সাটিরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় সে।
নিখোঁজ নিপা উপজেলার দড়িকান্দী গ্রামের সামসুল হকের মেয়ে। তার মায়ের নাম শিল্পী বেগম। মেয়েটির গায়ের রঙ শ্যমলা, উচ্চতা সাড়ে ৪ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল বাদামি রঙের জামা ও কালো স্কার্ফ।
এ ঘটনায় ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে বেলব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মেয়েটির সন্ধান পেলে ০১৯৫৬০৬২৫৮০/০১৩০৪০৭৭৬০ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যূথী/দীপ্ত সংবাদ








