দীপ্ত নিউজ
বাংলাদেশ

চাকরি দিচ্ছে একাধিক পদে ব্র্যাক ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাকরি দিচ্ছে একাধিক পদে  ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি করপোরেট ব্যাংকিং ডিভিশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিসার/ অ্যাসোসিয়েট ম্যানেজার ও পদের সংখ্যা নির্ধারিত না।

আবেদন করার যোগ্যতা : বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ব্যাংকিং/ ফাইন্যান্স/ মার্কেটিং/ অ্যাকাউন্টিং/ ইকোনমিক্স/ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। আবার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাও লাগবে। এমএস অফিস, এক্সেল ডাটাবেস, পাওয়ার বিআই ও পাওয়ার পয়েন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। সিদ্ধান্তগ্রহণের দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবে করতে হবে– আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে https://www.bdjobscareers.com/brac-bank-limited-job-circular/ প্রবেশ করুন।

আবেদনের শেষ সময় –আগামী রোববার পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন ও সুযোগ সুবিধা– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।