রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত বাসে আগুন, রক্ষা পেল অর্ধ-শত যাত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত যাত্রীবাহি বাসে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসে থাকা অর্ধশত যাত্রী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহকুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহি বাস কুষ্টিয়া যাচ্ছিলো। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌছালে বাসটির সাইলেন্সার অংশ থেকে আগুন ধরে যায়। মুহুর্তে মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বাস থেকে দ্রুত যাত্রীরা নিরাপদ স্থানে সরে যাওয়া রক্ষা পায় তারা।

ঝিনাইদহ শৈলকূপা ভারপ্রাপ্ত ফায়ার ষ্টেশন কর্তকর্তা মোৎ মহিউদ্দীন জানান, ঘটনা শুনেই সেখানে আমরা পৌছায়। তবে এলাকায় পানির স্বল্পতা থাকার কারনে কাজে কিছুটা বেগ পেতে হয়। মূলত আগুন লাগার কারণ হিসাবে তিনি জানান, বাসে ব্যবহৃত ব্যাটারী থেকে শর্ট সার্কিট লেগে এমনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছি।

তিনি আরো জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি। যাত্রীরা বড় ধুর্ঘটনার আগেই বাস থেকে নেমে পড়েছে। প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। আগুন নেভানোর শেষ পর্যায়ে ঝিনাইদহ থেকে আরো একটি ইউনিট আমাদরে সাথে জয়েন করে।

শাহরিয়ার/আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More