শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাণিজ্য

চট্টগ্রামে টেরিবাজার রোজার শুরুতেই জমজমাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে টেরিবাজার রোজার শুরুতেই জমজমাট
নারী পুরুষ সকলের পছন্দের র্শীষে টেরিবাজার

চট্টগ্রামের জনপ্রিয় টেরিবাজার রোজার শুরুতেই জমজমাট হয়ে উঠেছে। শতবছরের ঐতিহ্যবাহী এ পোশাকের বাজারে ঈদকে ঘিরে প্রায় হাজার কোটি টাকার বেশি বিকিকিনির আশা বিক্রেতাদের।

বন্দরনগরীতে পোশাক কেনাকাটার জন্য নারী পুরুষ সকলের পছন্দের র্শীষে টেরিবাজার। বেশ কয়েকটি মার্কেটের সমন্বয়ে পাইকারি এ বাজারটি রোজার শুরু থেকেই জমজমাট হয়ে উঠেছে।

আমদানি করা কাপড়ের পাইকারি বাজার হওয়ায় এখানে বেচাবিক্রি শুরু হয় শবে বরাতের পর থেকেই। নারী পুরুষের বাহারি ডিজাইনের দেশি–বিদেশি পোশাকের সমারোহ থাকে টেরিবাজারে। বিভিন্ন উপজেলা থেকেও এখানে আসেন ক্রেতারা।

একজন ক্রেতা জানান, কম দাম থেকে শুরু করে বেশি দামের সব কিছু আছে, মোটামুটি পছন্দসই।

পছন্দের শীর্ষে আছে বিদেশি থ্রি পিস গুল আহমেদ, সাদা বাহার, বিন সাইদ ব্রান্ডের পোশাক। তুলনায় পিছিয়ে দেশি ব্র্যান্ড।

একজন বিক্রেতা জানান, আল্লাহর রহমতে ঈদের অনেক আগে থেকেই বেচাকেনা শুরু হয়ে গেছে, তার মধ্যে আমাদের ব্রান্ডের অনেক কাতান রয়েছে। যেমন গাদোয়ার কান্জিবরম, কান্জিলাল, অনেক ডিজাইন এবার আসছে আবার হ্যান্ডের বুটিকের কাজের অনেক জিনিস আসছে।

টেরিবাজারে পোশাক আমদানি করা হয় ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ নানা দেশ থেকে। উৎসব আর সামাজিক অনুষ্ঠান মিলিয়ে, সারাবছর এখানে প্রায় ৫ হাজার কোটি টাকার পোশাক বিক্রি হয়।

টেরিবাজারে ছোট–বড় মিলিয়ে পোশাকের মার্কেট আছে ১১০টি। যেখানে দোকান সংখ্যা প্রায় ৩ হাজার। এবার ঈদে বেচাবিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা।

 

অনু/দীপ্ত সংবাদ