শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে কিশোর গ্যাং এর অপতৎপরতা ঠেকাতে বিশেষ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে কিশোর গ্যাং এর অপতৎপরতা ঠেকাতে বিশেষ অভিযান

 

চট্টগ্রাম মহানগরী এলাকায় ডাকাতি, ছিনতাই,আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং এর অপতৎপরতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে রোবাষ্ট পেট্রোলিং এর মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে র‌্যাব–৭।

সোমবার (১০জুলাই) সকালে নগরীর টাইগারপাস মোড়ে এই কর্মসুচির উদ্বোধন করেন র‌্যাব–৭ প্রধান লে. কর্ণেল মাহবুব আলম। র‌্যাব জানিয়েছে, চট্টগ্রাম মহানগরী এলাকায় গত ছয় মাসে ৮ থেকে ১০টি কিশোরগ্যাং এর ৩৩ জনকে গ্রেফতার করা হয়। এদের হাতে জেলা ও মহানগরীর বিভিন্নস্থানে খুনের ঘটনা ঘটে। নগরীতে বর্তমানে ৫০টি স্থানে কিশোর গ্যাং নানা ধরণের অপকর্ম চালিয়ে আসছে।

কিশোর গ্যাং এর সদস্যরা মাদক পাচার, ছিনতাই, এলকায় আধিপত্য বিস্তার,চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে। জেলা ও মহানগরীর আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে এই অভিযান শুরু করেছে বলে জানান র‌্যাব–৭ প্রধান লে. কর্ণেল মাহবুব আলম।

 

রুনা আনসারী/ আল / দীপ্ত সংবাদ