শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে আজাদ হত্যার দুই আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে আজাদ হত্যার দুই আসামি গ্রেপ্তার
আজাদ হত্যার আসামী আবুল হাসনাত রাজু ও ওসমান

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় চাঁদাবাজী ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজাদুর রহমান আজাদ হত্যার ঘটনায় মূল আসামী আবুল হাসনাত রাজু ও ওসমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (৫ জুন) দুপুরে নগরীর মনসুরাবাদে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান গোয়েন্দা পুলিশ বন্দর শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে খুলনার পাইকগাছা এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা আসামীদের গ্রেপ্তার করে।

গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান– হত্যাকাণ্ডের শিকার আজাদের সাথে গ্রেপ্তারকৃত আবুল হাসনাত রাজু ও ওসমানের সাথে স্থানীয় নয়াবাজার বিশ্বরোড এলাকার দোকানপাট থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে ভোরে আজাদকে তার বাসার গলির সামনে আবুল হাসনাত, ওসমান ও তাদের সহযোগিরা মিলে ছুরিকাঘাতে হত্যা করে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল টনি নামে আরেক আসামির বাসা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা। মামলার এজাহারভুক্ত ৪ আসামীর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হলেও টনি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

রুনা আনসারী/আফ/দীপ্ত নিউজ