শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঘূর্ণিঝড় মোখা-এর চলমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘূর্ণিঝড় মোখা-এর চলমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা
ছবি: সংগৃহীত

 

বিদ্যমান নিম্নচাপ ও আসন্ন ঘূর্ণিঝড় মোখা–এর সর্বশেষ অবস্থান এবং চলমান পরিস্থিতিতে আগাম কার্যাবলী ও ঝড় পরবর্তী করণীয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা।

দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও পাশের আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে সতর্কবার্তা দিয়েছিল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ আগামীকাল ( ১১ মে ) ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে। বর্তমানে বাংলাদেশ থেকে ১৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। নিম্নচাপটি কক্সবাজারের টেকনাফ এবং মায়ানমারের উপর দিয়ে বয়ে যাবে। ঘন্টায় ১৮০ –২২০ কিলোমিটার গতিবেগ থাকবে।

এরইমধ্যে সুপার সাইক্লোন হওয়ার আগাম পূর্বাভাস দেয়া হয়েছে। সেল্টার ম্যানেজমেন্ট–এর জন্য চাল, শুকনো খাবারসহ বেশ কিছু তৈরি খাবার এরই মধ্যে সম্ভাব্য জেলা কক্সবাজারে পাঠানো হয়েছে।

বিজিবি সেনাবাহিনী সহ সকল বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে সহযোগিতা করছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে ২ নাম্বার সংকেত দেয়া হবে। নৌযানগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে। সংকেত ৫/৬ হলে মানুষ, গবাদিপশু সেল্টার সেন্টারে নেয়া হবে। রোহিঙ্গাদের অস্থায়ী বাসস্থানগুলো মজবুত না হওয়াই তাদের নিয়ে কিছুটা সঙ্কা থেকে যায়।

ঘূর্ণিঝড় মোখা নিয়ে ভারতীয় আবহাওয়া বিদরা বলছেন, এ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে যে অনুমান তারা করছেন, তা ঠিক থাকলে ১৪ মে দুপুর নাগাদ নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ের আকারে মোখা বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

 

আল/দীপ্ত সংবাদ