শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গোবিন্দগঞ্জে কৃষি উন্নয়ন ব্যাংকে রহস্যজনক ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোবিন্দগঞ্জে কৃষি উন্নয়ন ব্যাংকে রহস্যজনক ডাকাতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখায় রহস্যজনক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নৈশ প্রহরী জুয়েল মিয়াকে বেঁধে রেখে প্রায় ১৪ লক্ষাধিক টাকা নিয়ে যায়। গত শনিবার (২৭মে) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ–মহিমাগঞ্জ সড়কে কোচাশহর বাজারে এই ঘটনা ঘটে।

ব্যাংক ম্যানেজার জেসমিন আকতার বলেন, বেশ কয়েকজন ডাকাত সুকৌশলে ব্যাংকের গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর ঘুমে থাকা নৈশ প্রহরী জুয়েল মিয়াকে বেঁধে ভোল্টের তালা খুলে সেখানে থাকা প্রায় ১৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।প্রতিদিনের মত ভোল্ট বন্ধ করে বাড়ী যাই। সকালে ব্যাংকে এসে নৈশ প্রহরীর কাছ থেকে ঘটনা শুনে থানা পুলিশে খবর দেই।

গাইবান্ধার সিনিয়র পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, ব্যাংকের সকল তালা স্বাভাবিক ভাবেই খুলে ব্যাংকে প্রবেশ এবং ভোল্ট থেকে টাকা নেওয়া হয়েছে। কোথাও তালা ভাঙ্গার আলামত পাওয়া যায়নি। এজন্য বিষয়টি রহস্যজনক, তদন্ত চলছে।

আল/দীপ্ত সংবাদ