শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

গোপালগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোপালগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি শেখ হাসিনা

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে দলীয় প্রধান শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপালগঞ্জ–৩ আসন থেকে।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে রবিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।

২১ নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

 

এসএ/দীপ্ত নিউজ