শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গুলিস্তান বিস্ফোরণ: সকালে ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুলিস্তান বিস্ফোরণ: সকালে ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ শুরু
সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণ।ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকাজ আবার শুরু করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। বুধবার (৮ মার্চ) সকাল থেকে ভবনটির খসে পড়া পলেস্তারা ও অন্যান্য সরঞ্জাম সরাতে শুরু করেন তারা।

ফায়ার সার্ভিসকর্মীরা ঝুঁকিপূর্ণ বিবেচনায় মঙ্গলবার রাত ৮টা থেকে উদ্ধারকাজ স্থগিত করে রাখে। ক্ষতিগ্রস্ত ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তাই সেনাবাহিনীর সহায়তা ছাড়া উদ্ধারকাজ করা সম্ভব নয় বলেও জানানো হয়েছে।

এদিকে বুধবার সকাল থেকে সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রমে অংশ নেয়ার কথা রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, “ভবনের বেজমেন্ট এবং নিচতলা একদমই ধসে গেছে। এ অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ। এটাকে ‘শোরিং’ করে (কিছুটা স্বাভাবিক অবস্থায়) উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।”

মঙ্গলবারের বিস্ফোরণে সাততলা ভবনের তিনতলা পর্যন্ত পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজমেন্ট। সেখানে কী হয়েছে তা এখনও সবার অজানা।

এফএম/দীপ্ত সংবাদ