শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গুলিস্তানে বিস্ফোরণ: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুলিস্তানে বিস্ফোরণ: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার কাজ চলছে।

রাজধানীতে গুলিস্তানের সিদ্দিকবাজারে নর্থ–সাউথ রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

ডিসি জাফর জানান, সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ তদন্ত কমিটি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপাতত আশেপাশের অপারেশন চালিয়ে যাবে ফায়ার সার্ভিস।

ভয়াবহ বিস্ফোরণে ঝুঁকিপূর্ণ ভবনে বুধবার সকাল থেকে সীমিত পরিসরে আবারও উদ্ধারকাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

 

এফএম/দীপ্ত সংবাদ