শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গুলিস্তানে বিস্ফোরণ: ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গুলিস্তানে বিস্ফোরণ: ১০ জনের অবস্থা আশঙ্কাজনক
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের নর্থ–সাউথ রোডে ভয়াবহ বিস্ফোরণে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জ‌নের অবস্থা আশঙ্কাজনক ব‌লে জানা গেছে। বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান।

ডা. সামন্ত বলেন, দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি হয়, শরীর দগ্ধ না হওয়ায় একজন‌কে ঢাকা মে‌ডি‌কে‌লে স্থানান্তর করা হয়েছে। ১০ জনের মধ্যে তিনজন আইসিইউতে, দুজন লাইফ সা‌পো‌র্টে, বা‌কিরা এস‌ডিইউ‌তে আছে।

এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং আহত হন শতাধিক।

এফএম/দীপ্ত সংবাদ