শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গুলিস্তানে বিস্ফোরণে হতাহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা: ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গুলিস্তানে বিস্ফোরণে হতাহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা: ডিসি
গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি)। মঙ্গলবার (৭ মার্চ) রাতে ডিসি মোহাম্মদ মমিনুর রহমান হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার কথা জানান।

ডিসি বলেন, বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ঢাকার জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেয়া হবে।

তিনি বলেন, নিহত প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং তুলনামূলক কম আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় নিহত এখন পর্যন্ত ১৭ জন। মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ–সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এফএম/দীপ্ত সংবাদ