দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে ধর্ষ‌ণের শিকার তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে ধর্ষ‌ণের শিকার তরুণী
ধর্ষক শাকিল ও তার বন্ধু রাহুল

গাজীপুরের বাসন এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।

তরুনীর মা বাদী হয়ে বাসন থানায় গণধর্ষণের মামলা করেন। মামলার প্রেক্ষি‌তে পু‌লিশ, ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুই আক্তারসহ ২ যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগরীর ভোগড়া বাসন এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল।

বাসন থানার অফিসার ইনচার্জ মো: আবু সিদ্দিক জানান, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বান্ধবীর বাড়িতে বেড়াতে আসলে কৌশলে বান্ধবী জুই ওই তরুনীকে ধর্ষক শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকিয়ে রা‌খে। পরে সেই কক্ষে আগে থেকে অবস্থান নেয়া শাকিল ও তার বন্ধু রাহুল তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে।

মামলার প্রেক্ষি‌তে পু‌লিশ তা‌দের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত‌দের দুপু‌রে গাজীপুর আদাল‌তে প্রেরণ করা হয়েছে।

 

আলম/শুভ/দীপ্ত নিউজ