শিরোনাম
৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

গাজীপুর জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে দুই ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর–পশ্চিমাঞ্চল রুটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলের মহারিচালক সরদার সাহাদাত আলী জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রংপুরগামী তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

জয়দেবপুরের স্টেশনমাস্টার হানিফ মিয়া বলেন, টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। মালবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।

স্টেশনমাস্টার আরও জানান, কমিউটার ট্রেনটিতে যাত্রী কম ছিল। এ কারণে হতাহত মানুষের সংখ্যা কম। কমিউটার ট্রেনের লোকোমাস্টারসহ (ট্রেনের চালক) চারজন আহত হয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসন আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আহত চারজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ