গাজীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে ওভার ট্রেনিংয়ের সময় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় একজনে পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তার নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। তিনি পেশায় ঠিকাদার। তিনি পরিবার নিয়ে গাজীপুরের জয়দেবপুর এলাকায় ভাড়া থেকে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মাণের ঠিকাদারী করতেন। অপরজনের পরিচয় জানাতে পারেন পুলিশ।

নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, তার স্বামী শফিকুল ইসলাম পেশায় ঠিকাদার ছিলেন। শনিবার সকালে তিনি কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন বলে তিনি ধারণা করছেন।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপ–পরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন, শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল ওভারট্রেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় জানাতে পারেননি তিনি। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More