শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপুরের কারাগারে যেসব সমস্যা পেলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরের কারাগারে যেসব সমস্যা পেলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে বিভিন্ন সমস্যা পেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, ‘দেশের সব কারাগারের পরিস্থিতি অনেকটা একই রকম। প্রথমত, আমি কারাগারগুলোতে সাইকোলজিস্টের অভাব পেয়েছি। সেখানে পদ রয়েছে কিন্তু লোকবল নেই। চারটা কারাগার ঘুরে দেখেছি, প্রতিটি হাসপাতালে ডাক্তার স্বল্পতা রয়েছে। এছাড়াও ভবন পুরোনো। ড্রেনেজ কোথাও কোথাও ভালো, কোথাও খারাপ। দ্বিতীয়ত, কারাগারে প্রচণ্ড দুর্গন্ধ। অনবরত যেভাবে গন্ধ আসছে, তাতে সেখানে বসবাস করা কষ্টকর। এছাড়া টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী।’

কারাগারগুলোকে সংশোধনাগার করার তাগিদ দিয়ে কামাল উদ্দিন আরও বলেন, কারাগারগুলোকে আরও বেশি সমৃদ্ধ করে সংশোধনাগার করা একান্ত প্রয়োজন। যাতে যাঁরা অপরাধের কারণে কারা অভ্যন্তরে রয়েছেন, তাঁরা সংশোধিত হতে পারেন। অনুশোচনা নিয়ে কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাঁরা তাঁদের ভুলগুলো বুঝতে পারেন, সমাজের জন্য কাজ করতে পারেন।

বেলা সাড়ে ১১টায় কাশিমপুর কারাগার পরিদর্শনে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল। তাঁরা মহিলা ও হাইসিকিউরিটিসহ চারটি কারাগার পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, পরিচালক আশরাফুল আলম, উপপরিচালক কাজী আরফান আশিক, এম রবিউল ইসলাম প্রমুখ।

 

এমি/দীপ্ত