গাজাবাসীর সঙ্গে একাত্মতা জানিয়ে, সোমবার সারাদেশে হরতাল: সারজিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী গাজাবাসীর হরতাল পালনের আহ্বানে বাংলাদেশীদের হরতাল পালনের আহ্বান জানিয়েছে সারজিস আলম।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনিএ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘গাজার জন্য বিশ্বব্যাপী হরতাল। ৭ এপ্রিল। এদিন বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল–মত নির্বিশেষে সারা দেশের ছাত্র–জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরাইলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।’

তিনি আরও লিখেন, আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো।

তার পোষ্টে উল্লেখ করেন, ‘এনসিপি, বিএনপি, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল–মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি।’

সারজিস আরও লিখেন, প্রত্যেক জেলায় ছাত্র–জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল–মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গাজার মজলুম মানুষের পক্ষে হোক।

সবশেষে সারজিস লিখেন, ‘মার্চ ফর গাজা। বাংলাদেশ ফর গাজা।’

ইএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More