শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় বেড়েছে তালের শাঁসের চাহিদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় বেড়েছে তালের শাঁসের চাহিদা

পুষ্টি সমৃদ্ধ রসালো মিষ্টি তালের শাঁসের স্বাদ নিতে কার না ভালো লাগে। মধুমাস জৈষ্ঠের অন্যতম মিষ্টি ফল হলো তাল। আর তালের কচি শাঁসের স্বাদই আলাদা।

তাল পাকে সাধারণত শ্রাবণ–ভাদ্র মাসে। জৈষ্ঠ মাসে এই ফলের আটিতে রসালো জল জমে। তাই এ সময়টিতে ফল ব্যবসায়ীরা গাছ থেকে সংগ্রহ করে শহর গ্রামের অলিগলিতে পসরা সাজিয়ে বিক্রি করেন। পথচারীরা এই আটি কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাদ গ্রহণ করে আবার কেউবা বাড়ির পরিবারের জন্য কিনে নিয়ে যান।

ক্ষুদ্র ব্যবসায়ী বাদল মিয়া জানান, প্রতিদিন ২০০ তাল বিক্রি করে খরচ বাদ দিয়ে তার ৮০০ থেকে ৯০০ টাকা রোজগার হয়। এই তো হলো কাঁচা তালের স্বাদ। পাকা তালের বৈচিত্রময় স্বাদ কে না জানে। তালের পিঠা, তালের পায়েস,তাল পাতার বাঁশি, ঘুরনি আরো কতকিছু। সবমিলে তাল বহুগুণ সমৃদ্ধ।


ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ