শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

গাইবান্ধায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৩১ মে) গাইবান্ধা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অলিউর রহমান। কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জন আব্দুল্লাহিল মাফি, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি, এনডিসি মো. জুয়েল মিয়া, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, অধ্যাপক মাজহার উল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে মাদকদ্রব্য, তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে জনসাধারণের মধ্যে সচতনা সৃষ্টি করতে হবে। বক্তারা আরও বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অন্য সময়ের চেয়ে অনেকটা ভালো। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

এর আগে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আল/দীপ্ত সংবাদ