শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় ন্যায্য মজুরি ও রেশনিং চালুর দাবিতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় ন্যায্য মজুরি ও রেশনিং চালুর দাবিতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

ক্ষেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, সারা বছরের কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা, ষাটোর্ধ্ব মজুরদের জমাবিহীন পেনশন প্রদান ও গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

বৃহস্পতিবার (৮ জুন) সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা কমিটি এ বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশ পূর্ব একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শহরের ডিবি রোডে ১নং রেল গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, জেলা নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মইশাল, গাইবান্ধা সদর উপজেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্মে নিত্যপ্রয়োজনী পণ্যমূল্য বৃদ্ধির ফলে সবচেয়ে কষ্টে আছে ক্ষেতমজুর–দিনমজুররা। তারা অবিলম্বে ক্ষেতমজুর, দিনমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান। সেই সাথে তারা ষাটোর্ধ্ব মজুরদের জন্য বিনা জমায় পেনশন স্কিম চালু, ক্ষেতমজুরদের সারাবছর কাজ ও ন্যায্য মজুরি প্রদান, নারী ক্ষেতমজুরদের সমান মজুরি প্রদান ও গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ