শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় কৃষক সমিতি’র কৃষকবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় কৃষক সমিতি’র কৃষকবন্ধন
গাইবান্ধায় কৃষকবন্ধন

বরেন্দ্র অঞ্চলসহ সারাদেশে কৃষি সেঁচে অনিয়ম, দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার (১৭ জুন) বাংলাদেশ কৃষক সমিতির ডাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে কৃষক–জনতার অংশগ্রহণে কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, সাবেক সহ–সভাপতি বিপ্লব চাকী, সিপিবির সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান, প্রবীণ কৃষকনেতা তাজুল ইসলাম, কৃষক সমিতি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার কৃষকবন্ধনে বক্তব্য রাখেন।

বক্তারা সারাদেশে কৃষি সেঁচে অনিয়ম, হয়রানি, দুর্নীতি বন্ধ, সময়মতো চাহিদা মতো ন্যায্য দামে সেঁচের পানি বিতরণ, সারসহ সকল প্রকার কৃষি উপকরণের দাম কমানো, নূন্যতম ১৫০০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয়, কৃষককে কৃষি কার্ড দেয়া, শস্য বীমা ও পল্লী রেশন চালুর দাবি জানান।

এছাড়াও কৃষকবন্ধনে কৃষক নেতা সন্তোষ বর্মন, সিপিবি নেতা অশোক আগরওয়ালা, কৃষকনেতা রেজাউল করিম রঞ্জু, কৃষক সমিতির কেন্দ্রীয় ও জেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, কৃষকনেতা আদিল নান্নুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভবতোষ রায় মনা/এসএ/দীপ্ত নিউজ