শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

গাইতে না চাওয়ায় অভিনেতাকে পাথর নিক্ষেপ, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইতে না চাওয়ায় অভিনেতাকে পাথর নিক্ষেপ, ভিডিও ভাইরাল
ভোজপুরি অভিনেতা ও গায়ক পবন সিং।

গান গাইতে না চাওয়ায় অভিনেতাকে পাথর ছুড়ল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলার এক অনুষ্ঠানে। সেখানে পারফর্ম করছিলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা ও গায়ক পবন সিং।

জানা গেছে, পবন সিংকে একটি গান গাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু সেই গানটি গাইতে চাননি তিনি। আসলে ওই সংগীত নাকি নির্দিষ্ট এক জাতির জন্য তৈরি। সেই কারণেই নাকি পবন গাইতে নারাজ ছিলেন।

মূলত, তা নিয়েই সমস্যা শুরু হয়। উপস্থিত দর্শকদের একাংশ তাকে উদ্দেশ্য করে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই হস্তক্ষেপ করে পুলিশ। প্রথমে আমজনতাকে রোখার আপ্রাণ চেষ্টা করা হয়। পরে অবস্থা বেগতিক বুঝে পরে লাঠিচার্জ করে উত্তাল জনতাকে সামাল দেয় উত্তর প্রদেশ পুলিশ।

এদিকে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পবন সিংকে উদ্দেশ্য করে একজন পাথর ছুড়ে মারছেন। আর তা অভিনেতার ডান কানে লাগছে। ঘটনা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার পবন সিং। প্রায় দু’হাজার ২৮টি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তার ‘হর হর গঙ্গে’ ছবিটি ভোজপুরি ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু এবং বাংলা ভাষাতেও মুক্তি পেতে চলেছে।

 

এমি/দীপ্ত