দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

ঋণে জর্জরিত, প্রধান শিক্ষকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঋণে জর্জরিত, প্রধান শিক্ষকের আত্মহত্যা
প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক প্রধান শিক্ষক আত্মাহত্যা করেছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।

আরও পড়ুন: প্রেমিকার বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয়। ঋণের এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুঃশ্চিতায় গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি, এটি একটি আত্মহত্যা। তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ইউনুছ / আল / দীপ্ত সংবাদ