শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

খুশিতে আত্মহারা কোম্পানীগঞ্জের ২ ভিক্ষুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুশিতে আত্মহারা কোম্পানীগঞ্জের ২ ভিক্ষুক

ভিক্ষুক মুক্ত করনে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ ভিক্ষুক। একজনকে অটোরিকশা ও অন্যজনকে সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে তাদের স্বাবলম্বী হতে সহায়তা করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

অটোরিকশা পাওয়া চরএলাহী ইউনিয়নের ভিক্ষুক সালেহা যেন খুশিতে আত্মহারা। তিনি বলেন,বাবারে আমি এতদিন ভিক্ষা করতাম।স্যারে অটোরিকশা দিয়েছে। পোলা চালাবে। এর আয় দিয়ে সংসার ভালো চলবো।

সেলাই মেশিন পাওয়া বসুরহাট পৌরসভার নুর জাহান জানান, পরিবারে আয়ের কোনো ব্যবস্থা নাই । তাই এতদিন ভিক্ষা করতাম। এ্যাহন সেলাই মেশিনে কাজ করে সে টাকায় সংসার চালাবো। আর ভিক্ষা করবে না বলে তিনি জানান। তারা কোম্পানীগঞ্জ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবা উল আলম ভূঁইয়া জানান, এসব ভিক্ষুকের হাত যেন সত্যিকার অর্থেই কর্মের হাতিয়ার হতে পারে এ জন্য সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে তাদের মধ্যে অটোরিকশা ও সেলাই মেশিন বিতরণ করা হলো।আশা করি এগুলো তাদের নিয়মিত আয়ের উৎস হবে। তারা সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদ হবেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মাইন উদ্দিন।

যূথী/দীপ্ত সংবাদ